২৫ জানুয়ারি ২০২০ - ০৮:৫১
বন্ধ করে দেয়া হল ‘ফার্সনিউজে’র ডোমেইন

মার্কিন ট্রেজারি বিভাগের নির্দেশে, ‘ফার্সনিউজে’র ডোমেইন Farsnews.com বন্ধ করে দেয়া হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের অন্যতম জনপ্রিয় বার্তা সংস্থা ‘ফার্সনিউজ’ জানিয়েছে, মার্কিন ট্রেজারি বিভাগের নির্দেশে Farsnews.com ডোমেইনটি বন্ধ করে দেয়া হয়েছে।

গতকাল (শুক্রবার, ২৪ জানুয়ারি) আন্তর্জাতিক ডোমেইন সেবা দানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফার্সনিউজকে পাঠানো একটি ইমেইলে, স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে,  মার্কিন ট্রেজারি বিভাগের বিদেশী সম্পদ নিয়ন্ত্রণ বিষয়ক অধিদপ্তর (OFAC) এর নির্দেশ এবং এসডিএন-এর তালিকাভুক্ত হওয়ায় ঐ ডোমেইনটি ব্লক করা হয়েছে।

বর্তমানে বার্তা সংস্থা ফার্স নিউজ farsnews.ir এই নামের ডোমেইনটি ব্যবহার করছে।

প্রসঙ্গত, ফার্সনিউজের পোর্টালটি মোট ৫টি ভাষায়; আরবি, ফার্সি, ইংরেজি, আফগান ও তুর্কিতে তৎপর রয়েছে। সত্য সংবাদ প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হওয়ায় মার্কিনীদের রেশের মুখে পড়ে বার্তা সংস্থার ডোমেইনটি।#